চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী মাত্র ২ জন

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৪:০৯ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
শিক্ষা
A A

দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিনিয়ত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমেই চলেছে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে অধ্যয়নরত সাড়ে ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে বিদেশি শিক্ষার্থী রয়েছে মাত্র দুই জন। তাদের একজন নেপালি এবং অন্যজন ভারতীয়। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী।

অভ্যন্তরীণ রাজনীতি, গণরুম সংস্কৃতি, ভর্তি প্রক্রিয়ার জটিলতা, শিক্ষার মান কমে যাওয়া, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবসহ বিভিন্ন কারণে বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে পড়তে আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নির্দেশনা না থাকাকে দুষছেন অনেকেই। তবে পর্যাপ্ত সক্ষমতা থাকলেও কর্তৃপক্ষের স্বদিচ্ছার অভাবকে সবচেয়ে বড় কারণ হিসেবে দায়ী করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্যক্রম গত ৯ মে থেকে অনলাইনে শুরু হয়। এতে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের কোন সুযোগ রাখা হয়নি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ শিক্ষার অন্যতম এ প্রতিষ্ঠান নিয়ে খানিকটা হতাশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ দিদারে আলম মুহসিন বলেন, ‘বিদেশি শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করতে হলে পরিকল্পনা করতে হবে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন পরিকল্পনা নেই। বিদেশি শিক্ষার্থীরা তখন আসবে যখন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম চ্যানেল আইকে বলেন, ‘বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আমরা শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলি। বিদেশীরা কেউ ভর্তি হতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে আমরা তাকে ভর্তি নিই। তবে আমাদের এখন ভালো মানের হল তৈরি হয়েছে। এছাড়া কোয়ার্টার আছে। আমরা সামনে কিভাবে বিদেশি শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করা যায় তা নিয়ে কাজ করবো।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT