চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে লেক ভরাট করে ভবন নির্মাণে শিক্ষার্থীদের বাধা

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৮:২৫ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রশাসনিক ভবনের পেছনের জলাশয় ভরাট করে কলা ও মানবিক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণ করতে গেলে বাধা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বুধবার (১২ জুন) নির্মাণকাজের স্থানে গিয়ে বাধা দেন তারা। এছাড়া আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উন্নয়নের মহাপরিকল্পনা না দিয়ে জলাশয় ভরাট করে ভবন নির্মাণের প্রতিবাদে ঘটনাস্থলে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কয়েকজন শিক্ষক অংশ নেন।

এর আগে, গত মঙ্গলবার থেকে ওই জলাশয়ে মাটি ফেলে ভরাট করতে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

জাবি ছাত্র ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির সঞ্চালনায় মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলো সম্প্রসারিত হলে সেখানে বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারণের জন্য গাছ কাটা ও জলাশয় ভরাট করা যে একেবারেই অপ্রয়োজনীয়, তা দৃশ্যমান। এরপরও গায়ের জোরে তড়িঘড়ি করে অংশীজনদের মতামতকে উপেক্ষা করে কাজগুলো করা হচ্ছে।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের মহাপরিকল্পনার মতো একটা যৌক্তিক দাবিকে কর্তৃপক্ষ অস্বীকার করছে। এ বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে প্রতিবছর অতিথি পাখি আসে। এর জাতীয় গুরুত্ব আছে। তারা কীভাবে এর গুরুত্বকে অস্বীকার করে? এখানে চলমান গোটা নির্মাণকাজের প্রক্রিয়াটাই অস্বচ্ছ। এর মাধ্যমে জাহাঙ্গীরনগরের পরিবেশগত ঐতিহ্য ও সংবেদনশীলতার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হচ্ছে।

এসময়, প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইনও বক্তব্য দেন। এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, বেলার আইনজীবী বারিশ চৌধুরী, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Reneta

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা কেউই রিসিভ করেননি।

জাবির পরিকল্পনা ও উন্নয়ন অফিসের সূত্রে জানা গেছে, নতুন প্রশাসনিক ভবনের পেছনের জলাশয়ের পাড়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ কোটি টাকা ব্যয়ে ছয়তলাবিশিষ্ট কলা ও মানবিকী অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়লেক
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT