চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির সেই ডেপুটি রেজিস্ট্রারকে অন্যত্র বদলি

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৩:২১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) বি. এম. কামরুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়েছে। বিভিন্ন অভিযোগ ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে প্রশাসন-২ শাখা থেকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলী করা হয়। প্রশাসন-২ এ উচ্চ শিক্ষা ও বৃত্তি শাখার এ বি এম আজিজুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বি. এম. কামরুজ্জামানের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের নিমন্ত্রণপত্রসহ অন্যান্য কাজে অন্যের আলোকচিত্রের ব্যবহার, নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দিতে চাকরির অভিজ্ঞতার বয়স বাড়ানো, অবৈধভাবে ইনক্রিমেন্ট নেওয়া, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইনক্রিমেন্ট দেয়া নিয়ে ঝামেলা তৈরি , কর্মচারীসূলভ আচরণ না করা, কর্মকর্তা-কর্মচারীদের আপগ্রেডেশন ফাইল আটকে রাখা, দায়িত্বে অনিয়ম ও অবহেলার অভিযোগসহ নানা অভিযোগ ছিল।

অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধার্থে জনাব এ বি এম আজিজুর রহমানকে কর্মী প্রশাসন (প্রশাসন-২) শাখায় এবং ড. বি এম কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলি করা হলো। এ বদলির কারণে তাদের বেতন বা সিনিয়রিটির কোনো তারতম্য হবে না।’

তবে কাউন্সিল শাখা আপাতত রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

এর আগে নানা বিতর্কিত কর্মাকাণ্ডের জন্য গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বি এম কামরুজ্জামান।

Reneta

গত ১ এপ্রিল ‘জাবির ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে চ্যানেল আই অনলাইন। এর পরিপ্রেক্ষিতে কামরুজ্জামানের বদলির দাবিতে চলতি মাসের ২ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন কর্মকর্তারা। এর পরিপ্রেক্ষিতে বি এম কামরুজ্জামানকে বদলি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেপুটি রেজিস্ট্রারকে বদলি
শেয়ারTweetPin

সর্বশেষ

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT