চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির ডেপুটি রেজিস্ট্রারকে বদলিসহ ৪ দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৩:২৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) বি. এম. কামরুজ্জামানকে অন্যত্র বদলিসহ অফিসার নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত চার দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তারা।

রবিবার (২ এপ্রিল) সকাল নয়টা থেকে শুরু হয় এ অবস্থান কর্মসূচি। এতে প্রায় দেড় শতাধিক কর্মকর্তারা অংশ নেন। অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

তাদের অন্য দাবিগুলো হলো, গত ৯ই মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত অফিসার নিয়োগ ও পদোন্নতির নীতিমালা বাতিল করে ২০১৯ সালের ১৮ই জুন তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত নীতিমালা অনুযায়ী পদোন্নতির কার্যক্রম চালু রাখতে হবে, অফিসার নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটি পুনর্গঠন করতে হবে এবং এ কমিটিতে অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করতে হবে, সকল অফিসে ভারপ্রাপ্ত অফিস প্রধানদেরকে স্থায়ীকরণ করতে হবে।

পরে দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন কর্মকর্তারা।

এ বিষয়ে জাবি অফিসার সমিতির সভাপতি আজীম উদ্দীন বলেন, ‘উপাচার্য, দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিয়ে কিছুদিন সময় চেয়েছেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে তিনি বি এম কামরুজ্জামানকে রেজিস্ট্রার অফিস থেকে বদলি এবং বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধের আগে অর্থাৎ ১৯ শে এপ্রিলের পূর্বে তিনি সিন্ডিকেটে অন্য তিন দাবি উত্থাপন করবেন বলে জানিয়েছেন। তার এ আশ্বাসে আমরা অবরোধ কর্মসূচি স্থগিত করেছি। যদি এ সপ্তাহে কামরুজ্জামানকে বদলি না করে তাহলে পরবর্তী রবিবার থেকে আমরা লাগাতার অবরোধে যাবো।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম চ্যানেল আইকে বলেন, ‘কর্মকর্তারা কয়েকটি দাবি জানিয়েছেন, তাদেরকে বলেছি দাবিগুলো লিখিতভাবে পরবর্তী সিন্ডিকেটে উত্থান করা হবে। আর কামরুজ্জামানের বদলির বিষয়ে কিছুদিন সময় চেয়েছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেপুটি রেজিস্ট্রারকে বদলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT