চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে: উপাচার্য

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৭:৫৭ অপরাহ্ণ ০৩, জুন ২০২৪
শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবীমার আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এসময় শিক্ষক শিল্পী খানমের পরিবারের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় পাশে থাকবে বলেও জানান উপাচার্য।

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবীমা চালু হয়েছে বেশি দিন হয়নি। সেখানে শুধু শিক্ষক, কর্মকর্তারা নয়, শিক্ষার্থীরাও বিমার আওতায় রয়েছে। আমরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে বিমার আওতায় নিয়ে আসব। স্বাস্থ্যবীমা আমার শিক্ষার্থীদের জন্যও অনেক প্রয়োজন। কারণ, যে কষ্টে তারা থাকে। আর বড় কোনো অসুখ হলে তো আরও সমস্যা।’

Banglabid

তিনি বলেন, ‘প্রতিদিনই সাহায্যের জন্য আবেদনের চিঠি আসে। যতটা সম্ভব হয় আমরা সাহায্য করি। কিন্তু বেশি ফান্ড তো নেই। তাই স্বাস্থ্যবীমাটা খুব প্রয়োজন। আমরা স্বাস্থ্যবীমাটা নিয়ে আরও আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে পাস করব।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, হলের ক্যান্টিনের খাবারের অবস্থা খুবই নাজুক। এসবে পরিবর্তন দরকার। শিক্ষকদের বলব আমাদের শিক্ষার্থীদের প্রতি সুনজর দিতে হবে। শিক্ষার্থীদের একটি সুন্দর পরিবেশ গড়ে দিতে হবে পড়ালেখার জন্য।’

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. শিল্পী খানমউপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমস্বাস্থ্যবীমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারার আগে সমান তালে লড়ল বাঘিনীরা

পরবর্তী

মেজাজ হারালেন হৃতিক!

পরবর্তী
হৃতিক খান বিমানবন্দরে ভক্তদের সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজাজ হারালেন হৃতিক!

সুশান্তের ফ্ল্যাটের ছবি, যেখানে তিনি থাকতেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্তের সেই ফ্ল্যাটে কেমন আছেন ‘কেরালা স্টোরি’র নায়িকা?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT