চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
২:১৫ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণ-অনশনরত শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন অনশনে অংশ নেয়া বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব।

একেএম রাকিব বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।

Banglabid

তিনি বলেন, আজকে দুপুর দেড়টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার বা সভার কোনো ঘোষণা না আসে তাহলে দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় পদযাত্রা শুরু করবো। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে এই পদযাত্রা শুরু হবে বলে জানান তিনি।

এদিকে আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভবনসমূহ, কলা অনুষদের ভবনসমূহ ও বিজ্ঞান অনুষদের ভবনগুলোতে তালা ঝুলিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা। এতে ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অনশনকারীদের সাথে একাত্মতা পোষণ করে তাদের ঘিরে রেখেছেন। ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা শাট ডাউন কর্মসূচি পালম করায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।

শিক্ষার্থীদের তিন দাবি হলো: দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসনভাতা দিতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষার্থীদের গণ-অনশনসচিবালয় অভিমুখে পদযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT