চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে হামলা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৯:২৩ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
বাসের পেছনে ক্ষতিগ্রস্ত ও ছাত্রদের ছবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উল্লেখ. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী মহাখালি-নওগাঁ রুটের একটি বাসে একতা পরিবহনের ড্রাইভার, হেলপারসহ অন্যান্য স্টাফরা অমানবিক ও আগ্রাসী হামলা চালায়। এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থীসহ বাসের হেলপার-ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) মহাখালীর বাস টার্মিনাল এলাকায় একতা পরিবহনের ড্রাইভারদের ও হেল্পাররা এ হামলায় চালায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, একতা পরিবহনের স্টাফরা গাড়ি থামিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ির ভেতর লাঠিসহ প্রবেশ করে শিক্ষার্থীসহ ড্রাইভারকে আক্রমণ করে। এতে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। হামলার সময় শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে গেলে ড্রাইভার জগদীশকে মারধর করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন একই সাথে তার চোখের মারাত্মক ক্ষতি হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন, বাসের হেল্পার বিলামিন আহমেদ, সাংবাদিকতা বিভাগের মিজানুর রহমান সোহাগ, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ইসাক হোসাইন, ফিন্যান্স বিভাগের সাহাদাত হোসেন, ১৯তম আবর্তনের আখি আলম, পদার্থবিজ্ঞান বিভাগের আখি মনি, মার্কেটিং বিভাগের নিহাল রহমান, রসায়ন বিভাগের দেওয়ান সাইফ।

ঘটনার বর্ণনা দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান সোহাগ বলেন, একতা বাস এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার বিষয়ে আমাদের বাসচালক মামা যখন একতা বাসের ড্রাইভারকে বলে তখন সে লাঠি দিয়ে আমাদের বাসচালক মামার উপর হামলা চালায়। তারপর তাকে ধরে নিয়ে যেতে চাইলে আমরা বাধা দিই। তখন আমাদের উপরও হামলা চালায়। বাসে মেয়েরা ছিল, তাদের উপরও ইট-পাথর ছুড়ে মারে।

জবির উল্কা-৪ বাস চালক জগদীশ বলেন, মহাখালী বাস টার্মিনালে আমাদের গাড়ির সামনে একতার বাস ছিল। একতা বাসের সামনে কোনো গাড়ি ছিল না। তাদের বারবার সাইড দেয়ার কথা বললেও তারা সাইড না দিয়ে বরং গাড়ি থেকে হেল্পার ও ড্রাইভার লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করে। সেখানে একতা বাসের আরো অনেক কর্মচারি ছিলেন তারাও আমাদের ওপর হামলা করে। হামলা করে আমার হাত ভেঙ্গে দিয়েছে এবং সারা শরীরে জখম করে করেছে। চোখে আঘাত করেছে। আমি তাদের বিচার চাই।

আহত জগদীশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে এনে রাখা হয়। পরিস্থিতি বুঝে আবার হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ড্রাইভারের চিকিৎসা বাবদ এক লাখ টাকা, হেলপারের চিকিৎসা বাবদ ৩০ হাজার টাকা এবং ২০ হাজার টাকা জরিমানা ধরা হয়েছে। পরবর্তীতে চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় হলে সেটাও তারা বহন করবে। এছাড়াও বাস মেরামত বাবদ পরিবহন প্রশাসককে নগদ ১২ হাজার ৯০০ টাকা প্রদান করে।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাবাসে হামলাশিক্ষার্থী বাসে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রের সাথে সরকারের কোন সম্পর্ক নেই

পরবর্তী

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৫০ মামলা

পরবর্তী
Traffic police officer checking documents at busy intersection in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৫০ মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো, সবুজ ও লাল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর উল্লেখ করে জামায়াতে ইসলামির প্রতিবাদ

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT