চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি প্রেসক্লাবের নতুন সভাপতি সুবর্ণ, সম্পাদক সৌদিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১১, মে ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুবর্ণ আসসাইফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলার প্রতিবেদক মেহেরাবুল ইসলাম সৌদিপ।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিডি নিউজের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, নির্বাচন কমিশনার ও ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার হেদায়েত উল্লাহ খান, নির্বাচন কমিশনার ও এনটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার ও প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও নির্বাচনের সমন্বয়ক সদ্য সাবেক সভাপতি মো. মোস্তাকিম আহমেদ ও সাধারণ সম্পাদক আরমান হাসানসহ জবি প্রেসক্লাবের নতুন নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ঢাকা প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজাহিদ বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আহনাফ তাহমিদ ফাইয়াজ।

জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৩ এ প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক পদে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিদুয়ান ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন ও সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আবু সুফিয়ান সরকার শুভ।

ফলাফল ঘোষণার পর জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রেসক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT