চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ ‘ডামি নির্বাচন’ বর্জন করেছে, দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
২:৫০ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
রাজনীতি, শিক্ষা
A A
জনগণ বিক্ষোভরত, ডামি নির্বাচনের প্রতিবাদে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় তারেক রহমানের ধন্যবাদ ও শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম বৃহৎ ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গণসংযোগ ও মিছিল বের করেন। তাদের দাবি, জনগণ ‘ডামি নির্বাচন’ বর্জন করেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) পুরান ঢাকার বাবুবাজার ও বাদামতলীর বিভিন্ন দোকানে ও আশপাশের এলাকায় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ, প্রহসনের তামাশার ডামি নির্বাচন দেশের সমগ্র মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা এদেশের গনতন্ত্র চায়, মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়। বেহায়া, নির্লজ্জ, আজ্ঞাবহ সিইসি আবারো একটি তাঁবেদারি কায়দায় সূক্ষ্মভাবে কারচুপির মাধ্যমে নির্বাচনকে কলঙ্কিত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে হুমকির মুখে ফেলছে এবং দেশের সকল সুনাম নষ্ট করেছে।

তিনি আরও বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান গনতন্ত্রকামী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেই বার্তা ধারাবাহিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সাধারণ মানুষ সাম্য, মানবিক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত যে রাষ্ট্রের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে আছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ৭ই জানুয়ারির ডামি নির্বাচনে বাংলাদেশের সচেতন জনগণ শতভাগই বর্জন করেছে। ডামি লীগের নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। বহিঃবিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ প্রত্যাখ্যান করেছে। অতিশীঘ্রই নিরপেক্ষ সরকারের অধীনে এই দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের বিপুল ভোটে জয় লাভ করবে এবং বাংলাদেশের সত্যিকারে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তার রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রেক্ষিতে একটি প্রকৃতপক্ষে স্বাধীন সমৃদ্ধশালী স্বপ্নের বাংলাদেশ গড়বে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বি এম মিলাদ উদ্দিন ভূইয়া, জবি ছাত্রদলের সহসভাপতি এম এ আবু ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, সহপ্রচার সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক ইমন, মেহেদী, রাহাত, আয়াত, সদস্য তাজুল, রবিউল, আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগডামি নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪বর্জন
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT