চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু নির্বাচন: গুরুতর অনিয়মের অভিযোগ ছাত্রদলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
জাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন, চারজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণের প্রাক্কালে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় প্রচারণা চালিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ার পর যখন আমাদের প্যানেলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ঠিক তখনই ভোটগ্রহণের আগের রাতে জানতে পারি যে, নির্বাচন কমিশন ব্যালট পেপার ও ওএমআর ভোট গণনা মেশিন সরবরাহ করেছে জামায়াতে ইসলামীর একটি অখ্যাত প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

তিনি আরও অভিযোগ করে বলেন, ছাত্র শিবিরের প্যানেলকে জিতিয়ে দিতে এই কারচুপি করা হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। শিক্ষার্থীদের চাপের মুখে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত থেকে সরে এসে কমিশন ম্যানুয়াল পদ্ধতিতে গণনার ঘোষণা দিলেও, এখনো সেই একই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালট পেপারেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেখ সাদী দাবি করেন, আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানালেও তারা তা মানেনি। পক্ষপাতমূলক আচরণ করে জামায়াত সংশ্লিষ্ট কোম্পানির ব্যালটেই নির্বাচন চালিয়ে যাচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।

তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ইতোমধ্যে ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে অনুৎসাহিত হতে পারেন।

Reneta

সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয় এবং যেকোনো প্রকার অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদল প্যানেলজাকসু নির্বাচনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT