জাকসু নির্বাচন: ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায়ের রিট

ঢাকার সুপ্রিম কোর্ট ভবনের ছবি, যেখানে দেশের উচ্চ আদালত অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় জন।
আজ হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় রিটটি করা হয়েছে বলে আজ দুপুরে সাংবাদিকদের জানান তার আইনজীবী মানজুর আল মতিন। এই আইনজীবী বলেন অমর্ত্য রায় তার রিটে জাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি শুধু তার পদের প্রার্থিতা ফিরে পেতে রিটটি করেছেন।
অমর্ত্য রায় জন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সালের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। ভিপি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদকে (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের জাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে সাতটি প্যানেল ঘোষণা করেছে।






