চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু নির্বাচন: ব্যালট পেপারে বিভ্রান্তিকর নির্দেশনায় ভোটারদের অসন্তোষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
বৈধ ভোটের জন্য ভোটাররা ব্যালট পেপার যাচাই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়।

বিশ্ববিদ্যালয়য়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে বিভ্রান্তিকর নির্দেশনার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে কার্যকরী সদস্য পদে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন শিক্ষার্থীরা।

নির্বাচনী নিয়ম অনুযায়ী, কার্যকরী সদস্য পদে একজন ভোটার তিনজন প্রার্থীকে ভোট দিতে পারেন। তবে ব্যালট পেপারে নির্দেশনায় উল্লেখ ছিল, একজন প্রার্থীর পাশেই টিক চিহ্ন দিতে হবে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকেই সঠিকভাবে ভোট দিতে না পারার আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে, যাতে তারা নিয়ম অনুযায়ী তিনজন প্রার্থীকে ভোট দিতে পারেন।”

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকসুজাকসু নির্বাচনজাকসু নির্বাচন আপডেটজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT