বিনোদন

ফোন থেকে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিলেন জ্যাকুলিন

জ্যাকুলিন হাসছেন, ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন, সুন্দর ও প্রাণবন্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাকুলিন একটি হাস্যোজ্জ্বল ছবি, তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এবং আনন্দ প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্যাকুলিন ফার্নান্দেজ কয়েক মাস ধরে বেশ আলোচনায়। তবে অভিনয় নিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়ে। ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা ও ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় কাঠগড়ায় যেতে হয়েছে তাকে। এই মামলার জেরে শনিবার ইডি জানিয়েছে, ফোন থেকে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, দেশ ছেড়েও পালানোর চেষ্টা করেছিলেন তিনি।

আর্থিক তছরুপের মামলায় জামিন আবেদনের চূড়ান্ত শুনানির জন্য শনিবার আদালতে হাজির হতে হয়েছিল জ্যাকুলিন ফার্নান্দেজকে। জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তি উপস্থাপন করতে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে গিয়েছিলেন অভিনেত্রী। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।

ইডি জানিয়েছে, অভিনেত্রী ভারত ছেড়ে পালাতে চেয়েছিলেন। তবে তার নাম লুকআউট সার্কুলারে থাকায় তিনি তা করতে পারেননি। এছাড়াও জ্যাকুলিন তার মোবাইল ফোন থেকে তথ্য মুছে দিয়ে তদন্তের সময় প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন।

তবে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেছেন, জ্যাকুলিন শুরু থেকেই তদন্ত সংস্থাগুলোকে সহযোগিতা করেছেন এবং তদন্তের প্রয়োজনে যতবার তাকে ডাকা হয়েছে তিনি উপস্থিত হয়েছেন। তার দাবি, মামলাসংক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য ইডির কাছে হস্তান্তর করেছেন জ্যাকুলিন।

শনিবার দিল্লির পাতিয়ালা হাউস আদালতে জ্যাকুলিনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র: কইমই

বিষয়:জ্যাকুলিন জ্যাকুলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…