ক্রিকেট

আয়ারের নেতৃত্বে লড়বে কেকেআর

আইপিএল-২০২৪

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হাতে ব্যাট, প্রস্তুত খেলায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ব্যাট হাতে প্রস্তুত, খেলার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন বছরের মার্চে গড়াতে চলেছে আইপিএল। নতুন আসর গড়াতে এখনও অনেক সময় হাতে। তবে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে দলগুলো। অধিনায়কের নামও জানিয়ে দিলো কলকাতা নাইট রাইডার্স। ২০২৪ আসরে বলিউড কিং শাহরুখ খানের দলের নেতৃত্ব থাকবেন শ্রেয়াস আয়ার।

চোটে আইপিএলের গত আসরে খেলা হয়নি শ্রেয়াসের। অধিনায়কত্ব করেছিলেন নীতিশ রানা। গত মৌসুমে ভালো করতে পারেনি কলকাতা। ১৪ ম্যাচের মধ্যে জিতেছে কেবল ৬টিতে। আসন্ন মৌসুমে আয়ারের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর তারা। আয়ারের ডেপুটি থাকবেন রানা।

বৃহস্পতিবার কলকাতা অধিনায়কের নাম জানানোর পর দলটির সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, ‘চোটে আইপিএলের গত আসরে খেলতে পারেননি শ্রেয়াস, যা দুর্ভাগ্যজনক। এবার খেলবেন। আমরা খুশি, আয়ার আবার নেতৃত্বে ফিরেছেন। যেভাবে চোট কাটিয়ে উঠেছেন তা দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’

আসছে ১৯ ডিসেম্বর আইপিএলের ২০২৪ আসরের নিলাম গড়াবে।

বিষয়:আইপিএল ২০২৪ আয়ার কলকাতা নীতিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…