২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সোসাইটি গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল থেকে এবার স্মার্ট বাংলাদেশ গড়ার পালা। ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ ও দুই হাজার একশো সালের জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, তরুণ প্রজন্মকে তা বাস্তবায়ন করতে হবে।






