চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি অসহায় ছিলাম, কিছুই করতে পারিনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
একজন ফুটবল খেলোয়াড়, পরিধান করেছেন নীল জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এবং তার সঙ্গিনী প্যারিসের বাড়িতে ডাকাতের হামলার শিকার হয়েছেন। এসময় ডাকাতরা তাদের ফ্ল্যাটের ভেতর বেঁধে রেখেছিল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ইতালির গোলরক্ষক। তুলে ধরেছেন সেসময়ের অসহায়ত্বের কথা। 

‘রাত তিনটায় বাড়িতে হঠাৎ করে তাদের দেখতে পাওয়া, আমার মনে হয়, এটি সবচেয়ে খারাপ অনুভূতি। আমাকে বেঁধে রেখে, অ্যালেসিয়াকে আমাদের মূল্যবান সবকিছু দিতে বাধ্য করেছিল তারা। আমি বাসায় যেতে পারছি না, কারণ তদন্ত চলছে। তদন্তের জন্য আমাদের অ্যাপার্টমেন্ট ছেড়ে যেতে হয়েছে, আমরা একটি হোটেলে থাকছি।’

‘অ্যালেসিয়ার জন্য খুব ভয় পেয়েছিলাম, যদি তার সাথে কিছু ঘটে যায়। অসহায় ছিলাম, কিছুই করতে পারিনি। আমি ফ্রেঞ্চ ভাষা পুরোপুরি আয়ত্ত না করতে পারায় তাদের জিনিসগুলোর অবস্থান বোঝানো কঠিন ছিল।’

Banglabid

শুক্রবার রাত ৩টার দিকে দোন্নারুম্মার বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ৫ লাখ ইউরো সমপরিমাণ মূল্যের গহনা এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী নিয়ে গেছে। ঘটনায় দোন্নারুমা অল্প আহত হয়েছেন। তার সঙ্গিনী মডেল অ্যালেসিয়া এলিফ্যান্টে অক্ষত ছিলেন।

দুবছর আগে প্যারিসে আসেন ২৪ বর্ষী ইতালিয়ান গোলরক্ষক। পিএসজির প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের জন্য জাপান সফরের আগে শুক্রবার তার স্কোয়াডে যোগ দেয়ার কথা ছিল।

এর আগে ২০২১ সালের মার্চে পিএসজির ফুটবলার মার্কুইনহোসের বাড়িতে ডাকাতির ঘটনায় দুজনকে জেলে যেতে হয়েছিল। সেসময় মার্কুইনহোস খেলায় ব্যস্ত থাকায় ঘটনাস্থলে ছিলেন না। কিন্তু তার বাবা ও দুই কিশোরী মেয়ে বাড়িতে ছিলেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাবার মুখে এবং পাঁজরে ডাকাতরা আঘাত করেছিল। একইদিনে মার্কুইনহোসের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়িতেও চুরি হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিডাকাতিদোন্নারুমাপিএসজিপ্যারিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT