চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদের শেখার তাড়না দেখে মুগ্ধ হয়েছিলেন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ১৫, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

গতি দিয়ে বাংলাদেশের পেস বোলিং বিভাগে অনেকটা আশীর্বাদ হয়ে এসেছেন নাহিদ রানা। কদিন আগে মিরপুরে দুর্দান্ত এক স্পেলে পাকিস্তানকে গুঁড়িয়ে টাইগারদের টেস্ট জিতিয়েছেন। আলোচনার কেন্দ্রে এখন তার নামই। নাহিদের আজকের অবস্থানে আসার পেছনের কারণ সম্পর্কে কিছু ধারণা দিলেন মুশফিকুর রহিম। তরুণ তারকাকে ঘরোয়া ক্রিকেট থেকে চেনার অভিজ্ঞতায় জানালেন পেছনের গল্প।

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফুর রহিম। ২০২১ সালে অভিষিক্ত নাহিদ প্রসঙ্গে বলেন, ‘নাহিদ সম্পর্কে যদি বলি, প্রথম শ্রেণির ক্রিকেট (এনসিএল) থেকেই চিনি। রাজশাহীতে যখন শেষবার খেলেছিলাম- গত দুবছর অবশ্য সিলেটে খেলি, রাজশাহীতে শেষ যে বছর খেলেছিলাম, চারটা চারদিনের ম্যাচ খেলেছিলাম। তখনই রানাকে দেখেছি। কাছ থেকে ওকে দেখা, ওর সঙ্গে খেলার সুযোগ হয়েছে। তখন থেকেই একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল যে জানার আগ্রহ। জানতাম ও আন্তর্জাতিক ক্রিকেট অবশ্যই খেলবে।’

‘‘ওর শেখার যে আগ্রহ বা নিজেকে উন্নত করার যে ইচ্ছা, সেটা সাধারণত তরুণ খেলোয়াড়ের মধ্যে খুব কম থাকে। আবার কারও হয়তো থাকে, কিন্তু সে হয়তো নিজে থেকে সেটা বলতে চায় না বা একটু সংকোচবোধ করে। তবে ওর ক্ষেত্রে দেখেছি কখনও এটা করত না। আমাকে কিংবা তখন ওখানে ফরহাদ ভাই, জুনায়েদ সিদ্দিক, অমি ভাই ছিলেন- এমন অনেক সিনিয়র খেলোয়াড় ছিলেন, সবসময় তাদের কনস্ট্যান্টলি পুশ করত। জানতে চাইত, ‘ভাই, আমি রানআপটা এমন করলে কী হয়? বা এটা কী করলাম? লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত?’ এ ধরনের প্রশ্ন করত। একজন তরুণ প্লেয়ারকে দেখে সত্যিই সারপ্রাইজড হয়েছিলাম এবং সেটি দেখে আমার খুব ভালো লেগেছিল।’’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ডাচ-বাংলা ব্যাংক সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাহিদবাংলাদেশ-পাকিস্তান টেস্টমুশফিকলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT