চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবাসীর সাড়া না পেলে পদ্মা সেতু সম্ভব হতো না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর সাড়া না পেলে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো না।

বৃহস্পতিবার রংপুর পল্লী জনপদ এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু দারিদ্র বিমাচন ও পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের উৎসব সারাদেশেই হোক এটা আমি চাই। কেননা পদ্মাসেতু তৈরি করা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল।

বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী আমাজন এবং তার পরই পদ্মার অবস্থান জানিয়ে তিনি বলেন, পদ্মায় যে একটা সেতু করতে পারি আমরা- তা অনেকেরই ধারণার বাইরে ছিল। তার উপর এই সেতুটি দ্বিতল বিশিষ্ট একটি সেতু। নিচ দিয়ে ট্রেন যাবে, উপর দিয়ে গাড়ি যাবে। এটা কঠিন একটা কাজ। পৃথিবীতে এ ধরনের কাজ বোধহয় এটাই প্রথম। এখানে যে মেশিন ব্যবহার করা হয়েছে-এটা বোধহয় আর কোথাও এভাবে হয়নি।

পদ্মা সেতু করতে গিয়ে অসংখ্য বাধা এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দূর্নীতির অভিযোগকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা এখানে নিজেদের ভাগ্য গড়তে বসিনি, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি, দেশের উন্নয়ন করতে এসেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ড. ইউনুস ষড়যন্ত্র করে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করে দিলেও বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ করেছিলো তা সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

Reneta

তিনি বলেন, সরকারের লক্ষ্যই হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন। গ্রামেও যেন নাগরিকরা সমস্ত সুবিধা পায়, কর্মসংস্থানের সুযোগ পায়- সে ব্যাপারে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। এ বিষয়গুলোকেই মাথায় রেখে পল্লী জনপদ ও পল্লী উন্নয়ন একাডেমির মতো প্রকল্পগুলো বাস্তবায়ন করছে সরকার।

পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় এ ধরনের কার্যক্রমকে ছড়িয়ে দেবার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতুপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT