চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধুর বাড়ির ধ্বংসস্তুপ দেখার চেয়ে আমার মৃত্যু হলে ভালো হতো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনমতেই এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২-এর বাড়ি যেভাবে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। 

আজ বুধবার (৭ আগস্ট) ধানমন্ডি ৩২ নাম্বারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধ্বংসস্তুপ বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, নিশ্চয় আওয়ামী লীগ অনেক অন্যায় কাজ করেছে। শেখ মুজিব কিছু করেনি। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটি কলংকের হয়ে থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবেন। তাঁর সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করেছে তাদের একদিন না একদিন বিচার হবেই হবে।

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এ সকল আন্দোলনকে অভিনন্দন জানাই। আমি সকল ছাত্র নেতৃবৃন্দকে বলবো—দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয়। কোনো আওয়ামী লীগের গায়ে হাত দিবেন না। দেশে শান্তি স্থাপন করুন। আপনার জয় তিলক কপালে পড়ুন। আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক।

কাদের সিদ্দিকী বলেন, অধ্যাপক ড. ইউনুসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই। তার এক মুহুর্তও প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশে শান্তি-শৃঙ্খলা আনতে না পারলেন তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি। সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি।

Reneta

ছাত্রবন্ধুদের অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো-দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব। দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না—এটাই আমি আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলংকের অধ্যায়জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানধানমন্ডি ৩২ নম্বরবঙ্গবীর কাদের সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT