চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যা‌ডেট ক‌লেজগুলোতে পাসের হার শতভাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
শিক্ষা
A A
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ১২টি ক্যা‌ডেট ক‌লে‌জে পা‌সের হার শতভাগ। ৬৩৯ জন শিক্ষার্থী‌দের ম‌ধ্যে ৬৩৬ জন জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে।১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেয়া শিক্ষার্থীর মধ্যে ৯৯.৫৩% শিক্ষার্থী জি‌পিএ ৫ পেয়েছে।

সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের সেনাবাহিনীর সদর দপ্তর থেকে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের পক্ষে অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুট্যান্ট জেনারেল লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই ফল তুলে ধরা হয়।

এতে বলা হয়, ‘দেশে বিদ্যমান ১২টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ বছর এসএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ হতে মোট ৬৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৬৩৬ জন জিপিএ ৫ (এ+) পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।’

ক্যাডেট কলেজসমূহের ফলে দেখা যায়, যে তিনজন জিপিএ ৫ পেতে ব্যর্থ হয়েছে তার মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজের দুজন এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের একজন শিক্ষার্থী রয়েছে। তবে ওই তিনজনই জিপিএ ৪ পেয়েছে।

এ ছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষা দিয়ে ৪৮ জন জিপিএ ৫ পেয়েছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৫৪ জন। একজন ছাড়া বাকি সবাই জিপিএ ৫ পেয়েছে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন, মির্জাপুর ক্যাডেট কলেজে থেকে ৫৫ জন, রাজশাহী ক্যাডেট কলেজে থেকে ৪৫ জন, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫১ জন, রংপুর ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫২ জন, পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৫১ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন এবং জয়পুরহাট ক্যাডেট কলেজ থেকে ৫৯ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ ৫ অর্জন করেছে।

Reneta

এবছর ৮ সাধারণ শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি পাসের হার নিয়ে এগিয়ে রয়েছে রাজশাহী বোর্ড। আর সবচেয়ে কম পাসের হার সিলেটে।জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এতে ১০টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮২.২০ ভাগ। তুলনামূলকভাবে মেয়েরা বরাবরের মতো এবারও ভালো ফল করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই বিস্তারিত ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

প্রতি বছর প্রধানমন্ত্রীর হাতে এ ফল তুলে দিতেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় তার অনুমতিক্রমে এ ফল প্রকাশ করা হয়।

এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে দুই হাজার ৫৮৩টি। অর্থাৎ এ প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সব ছাত্রছাত্রী পাস করেছে। অন্যদিকে গতবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল এক হাজার ৫৭৪টি। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে এক হাজার নয়টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি ও সমমান পরীক্ষাক্যাডেট কলেজজিপিএ ৫
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT