বাংলাদেশ

৪ বিভাগের কিছু জায়গায় হতে পারে বৃষ্টি

উচ্চ তাপমাত্রা সূচক ও উজ্জ্বল সূর্য্য আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে সূর্য্য ও উজ্জ্বল আলো, গরমের অনুভূতি বোঝাতে তাপমাত্রার মাপজোক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে।

আজ বুধবার (৭ জুন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, দিনাজপুর, যশোর ও সৈয়দপুর জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪৪ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১১ মিনিটে।

বিষয়:আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাস চট্টগ্রাম ঢাকা তাপপ্রবাহ বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…