রাজনীতি

দেশ পাহারার দায়িত্ব প্রতিটি নাগরিকের: জামায়াত আমির

জামায়াত আমিরের বক্তৃতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী সরকারের কাছে মুক্তিকামী সকল মানুষই মজলুম ছিলেন। এখন দেশের পাহারার দায়িত্ব প্রতিটি নাগরিকের। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি করলে সকলের অভিশাপ পড়বে তাদের ওপর। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণের কথাও বলেন জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, ২৪ এর শহীদেরা বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ চেয়েছিল। তাদেরকে স্মরণে রেখে আমাদের উচিত এমন কোনো কাজ থেকে বিরত থাকা যা জুলাই বিপ্লবের চেতনাবিরোধী।

২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের তথ্য সম্বলিত সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজিৈনতক দল, পেশাজীবী নেতা ও শহীদ পরিবারের সদস্যরা।

বিষয়:জামায়াত আমির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…