চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা ডিসি এখন পুলিশ হেফাজতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের গুলি করার বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আছাদুজ্জামান খান কামালকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে পরিস্থিতির বর্ণনা দেওয়া ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মাদ ইকবালকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র মতে, সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে তাকে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি এখন ডিএমপিতে রয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় মোহাম্মদ ইকবাল ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) ছিলেন। আন্দোলনের সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা তার আওতাধীন ছিল। ঢাকায় সবচেয়ে বেশি পুলিশ ও ছাত্র-জনতা হতাহত হয়েছেন এই দুই এলাকায়।

ওই সময় পরিস্থিতি নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আছাদুজ্জামান খান কামালকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে তিনি বলেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’ এবিষয়ে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিডিসিমোহাম্মাদ ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT