চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব: আবদুল হান্নান চৌধুরী

রাজু আলীমরাজু আলীম
৮:২০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
অর্থনীতি, মতামত
A A

গ্রামীণ ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান এবং বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেছেন, টাকা বেশ অনেক দিন ধরেই পাচার হয়ে আসছে। ৫ আগস্টের পরও অনেকে টাকা সরিয়েছেন। এগুলো ফিরিয়ে আনা সম্ভব। ইতিমধ্যে সরকার টাস্কফোর্স গঠন করেছে। এটা খুব দ্রুত হবে তা মনে করি না। তবে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে টাকা ফেরতের সুযোগ থাকবে। আইনি চেষ্টা অব্যাহত রাখা উচিত। বর্তমান সরকারও তাদের চেষ্টার কথা বলেছেন।

গত ৩ সেপ্টেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে তিন বছরের জন্য গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তিনি বলেন, আমি মূলত শিক্ষার সাথে সম্পৃক্ত একজন ব্যাক্তি। ৩৬ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। প্রায় ২০ বছর আগে যুক্ত হই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে।

ড. ইউনূসের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, সোশ্যাল বিজনেস কনসেপ্ট থেকে আমি অনেক বছর ধরেই তার সাথে কাজ করছি। আমাদের মূল কাজ ছিল সোশ্যাল বিজনেস কনসেপ্টটা সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। অধ্যাপক ইউনূসের গ্লোবাল ইমপেক্টাটা আমরা বাংলাদেশিরা অনেক সময় বুঝতে পারি না। উনি এমন একজন মানুষ যিনি শুধু নোবেলই পাননি। বরং ভালো কাজের জন্য সারা বিশ্বে ইমপ্যাক্ট সৃষ্টি করেছেন। যাকে সারা পৃথিবীই অন্যভাবে গ্রহণ করে। যে কোন সমস্যার সমাধানে তাকে ব্যবহার করা হয়।

তিনি বলেন, ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি থেকে উদ্দেশ্যমূলকভাবে সরানো হয়েছে। এতে আমাদের যে লাভ হয়েছে তা না। তার ধারণা থেকে যে গ্রামীণ ব্যাংক তৈরি হয়েছে তা অন্যান্য ব্যাংক থেকে একটু ব্যতিক্রম। যা সব সময় গরীব মানুষ, মহিলাদের নিয়ে কাজ করে। এটা গতানুগতিক ব্যাংক থেকে আলাদা। আমরা দেখেছি ব্যাংকটি খুব দ্রুত গতিতে সফলভাবে এগিয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১ কোটি ৬ লাখের মত এবং এই ব্যাংক এখন পর্যন্ত ৩৭ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে।

Reneta

ড. ইউনূসের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির বিষয়ে তিনি বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনেক মনে করতেন তিনি একজন রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন অথবা ক্ষমতার চূড়ায় এসে দাঁড়াবে। কিন্তু সেরকম মনোভাব উনার মধ্যে আমরা দেখিনি। তিনি বলেন, তার সাথে ফ্রান্স সফরের আগে ফিলিপিন্সে দেখা হয়। ৫ আগস্টে অনেক আগের কথা। তখন তার বিরুদ্ধে করা মামলা নিয়ে কথা হয়। তখন তিনি শুধু তাকিয়ে থাকতেন। মাঝে মাঝে আফসোস করতেন।

তিনি বলেন, ডলার সংকট হলে শুধু গ্রামীণ অর্থনীতি না, সামগ্রিকভাবেই এর একটি প্রভাব থাকবে। সেটা আমরা ইতিমধ্যে দেখছি। আমাদের ডলার সংকট দেখা দিলে সবার ওপরেই তার প্রভাব পরে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনও কৃষি নির্ভরশীল। ডলার সংকটে সার রপ্তানিতে সমস্যা দেখা যায়। ফলে ডলার সংকটে দেশের সামগ্রিক অর্থনীতেই আঘাত আসবে।

আবদুল হান্নান চৌধুরী গ্রামীণ ব্যাংক নিয়ে বলেন, আমি সদ্য জয়েন করেছি। বিগত সরকার অনেকভাবে ব্যাংকটিকে চাপ দিয়েছে। এখানে সরকারের অনেক লোক ছিল। অনেকে অনেক বেতন নিয়ে গেছে। তারা এখন পালিয়েছেন। তারা চেষ্টা করেছে প্রতিদিনের খরচ বাড়াতে। আমি আসার পর আগের বোর্ডের রকম অনেক এজেন্ডা নাকচ করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল হান্নান চৌধুরীটাকাপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT