বাংলাদেশ

সংস্কার নয়, বাতিল করে জনগণের ‘নতুন সংবিধান’ দাবি

সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আলোচনা করছেন, একটি গুরুত্বপূর্ণ বৈঠকের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংবিধান বাতিল করে নতুন করে জনগণের সংবিধান প্রণয়ন না করলে, ছাত্র-জনতার অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছেন কবি ও সমাজ চিন্তক ফরহাদ মজহার।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে “নতুন বাংলাদেশ: বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা” শীর্ষক সেমিনারে তিনি এসব বলেন। সংবিধান বাতিল না করে শেখ হাসিনার পছন্দে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সরকার গঠন করা অন্তর্বর্তী সরকারের বড় ভুল বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, যারা ধর্মের কথা বলে ভিন্নধর্মের স্থাপনা ও মাজার ভেঙে ফেলছে এবং নারীদের পোশাকের স্বাধীনতা হরণ করতে চাইছে তারা ফ্যাসিস্ট।

বিষয়:প্রণয়ন ফরহাদ মজহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…