চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীন-ইসলামের স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৬
ধর্ম ও জীবন
A A

ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, সারা পৃথিবীতে আজ বিধর্মীরা মুসলমান নিধনের কাজে ব্যস্ত। এ মুহুর্তে মুসলমানদের বিজয়, বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমাদের বিশেষ দোয়া করা দরকার।

তিনি বলেন, মুসলমানদের কোন অস্ত্রশস্ত্র নেই, কিন্তু রয়েছে চোখের পানি যা শ্রেষ্ঠ অস্ত্র। মুমিনের চোখের পানির সামনে দুনিয়াবী কোন ক্ষমতাও টিকে না। কোনও অস্ত্রও কার্যকর থাকে না, সব ভেসে যায়। বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা হযরত পীর ছাহেব কেবলা মাহফিলে আগত মেহমানদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

Banglabid

পীর ছাহেব বলেন, বর্তমান সময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা মুসলমানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফিলিস্তিন ইস্যুতে সমগ্র পৃথিবীব্যাপী মুসলিম রাষ্ট্রসমূহের সাথে বিধর্মীদের যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়ার বিষয়ে হাদিসের ভবিষ্যৎবাণী উল্লেখ রয়েছে। বর্তমানে তারই বাস্তবতা হিসেবে সারা বিশ্বের উত্তপ্ততা ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এই যুদ্ধে মুসলমানদের বিজয় অনিবার্য।

উল্লেখ্য; এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হচ্ছে।

তিনদিন ব্যাপী মাহফিলে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তালীম দেন। এছাড়াও ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর ওপর আলোচনা করবেন।

Reneta

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুল মুনীর হামীম, মুফতী মাওলানা মো. হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাে. সিরাজুম মুনীর তাওহীদ প্রমূখ।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অ্যাডিশনাল ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, এনএসআইর বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক আবু জাফর ইকবাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান প্রমূখ।

শনিবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছারছীনার পীর ছাহেবতিন দিনব্যাপী মাহফিলদীন-ইসলামের স্বার্থমুসলমানদের ঐক্যবদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল

পরবর্তী

ঢাকায় “রমাদান ক্যালিগ্রাফি কনটেস্ট ২০২৬” প্রদর্শনী

পরবর্তী

ঢাকায় “রমাদান ক্যালিগ্রাফি কনটেস্ট ২০২৬” প্রদর্শনী

এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT