বাংলাদেশ

‘একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা সম্ভব’

নির্বাচন ভবনের শীর্ষে নির্বাচন কমিশনের লোগো ও বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবনের উপরে নির্বাচন কমিশনের লোগো ও বাংলা ভাষায় নির্বাচন লেখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, বাড়তি অর্থ অপচয় না করে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা সমীচীন। এক সাথে দুই ভোট আয়োজন করতে সক্ষম নির্বাচন কমিশন এবং তা সম্ভব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

গণভোট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজি রাজনৈতিক দলগুলো। তবে গণভোটের সময় নিয়ে শেষ দিনেও দলগুলো একমতে আসতে পারেনি। বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট। জামায়াতে ইসলামী চায় আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। আর সনদের ভিত্তিতেই হবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। ফলে এ বিষয়ে কোনো ধরনের ঐকমত্য ছাড়াই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হয়েছে।

বিষয়:আব্দুর রহমানেল মাছউদ গণভোট জাতীয় নির্বাচন বিএনপির স্থায়ী কমিটি সালাহউদ্দিন আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…