গাজা ও লেবাননের পর এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটির বিমান হামলায় কমপক্ষে নয়জনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে হুতিরা।
হুতি সমর্থীত গণমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে,, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী হোদেইদাহে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা এবং হোদেইদাহে একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইয়েমেন।
সানাভিত্তিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হুসেইন আল-বুখাইতি আল জাজিরাকে বলেন, বিমান হামলার পর ছড়িয়ে পড়া আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।






