আন্তর্জাতিক

হামাসের রকেট হামলায় ‘যুদ্ধ প্রস্তুতির’ ঘোষণা দিয়েছে ইসরায়েল

গাজা থেকে ইসরায়েলি শহরে রকেট হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা থেকে ইসরায়েলি শহরে রকেট হামলার সময় ধোঁয়া ও আগুনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এর দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এই হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে সেনা সমাবেশের ডাক দিয়েছে, সেইসঙ্গে দেশে ‘যুদ্ধ প্রস্তুতি’র ঘোষণা দিয়েছে।

শনিবার ৭ অক্টোবর একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তারা। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করছে হামাসের যোদ্ধারা। বেসামরিক নাগরিকদের উপর চলছে গুলি বর্ষণ।

অপরদিকে হামাসের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে তাদের কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছে।

বিষয়:ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের প্রস্তুতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…