ইসরাইলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা প্রধানসহ ৩ কর্মকর্তা নিহত
ইসরাইলের হামলার কারণে আকাশে কালো ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা চলছেই। ইরানে ইসরাইলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা প্রধানসহ উচ্চপদস্থ ৩ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। আরও হামলার আশঙ্কায় শহর ৩টিতে রেড এলার্ট জারি করেছে ইসরাইল। বিভিন্ন দেশে ইসরাইলি দূতাবাস ও কনস্যুলেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তেল আবিব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






