আন্তর্জাতিক

গাজায় হাসপাতালের আইসিইউ ইউনিটে গুলি চালাল ইসরায়েল

গাজায় একটি হাসপাতালের সামনে জরুরি বিভাগের সেবা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় একটি হাসপাতালের সামনে জরুরি বিভাগের কর্মীরা ও রোগীরা উপস্থিত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-কুদস হাসপাতালের আইসিইউ ইউনিটের ভেতর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়াও এই উপত্যকার তিনটি হাসপাতাল ঘেরাও করে তারা।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গতকাল (১০ নভেম্বর) শুক্রবার ফিলিস্তিনিরে গাজা উপত্যকার আল-কুদস হাসপাতালের আইসিইউ ইউনিটের ভেতর গুলি চালিয়েছে ইসরায়েল।

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে ধরে ইসরায়েলি সেনারা। এরমধ্যে আল-শিফা হাসপাতালে হামলা চালায় তারা। হামাস দাবি করেছে, এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

আল-শিফা হাসপাতালে চালানো হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র বা মর্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হয়ে মাটিতে পড়ে আছেন।

বিষয়:আইসিইউ আল-শিফা ইসরায়েল গাজা গাজার হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…