রোগের প্রকোপ বেড়ে গিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার পর পরিচ্ছন্নতা আর মশা নিয়ন্ত্রণ কর্মসূচি দিয়ে ডেঙ্গু সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না বলে মন্তব্য করে কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, এজন্য ব্যাপক জনসচেতনতা এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম প্রয়োজন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং জানিয়েছে, মশা নিয়ন্ত্রণে শিগগিরই ইসরাইলে উৎপাদন করা নতুন মশার ওষুধ ব্যবহার করা হবে।






