মধ্যপ্রাচ্যে প্রায় ৬ সপ্তাহ ধরে চলা যুদ্ধের আপাতত বিরতি চললেও লেবাননে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামলায় একদিনে কমপক্ষে দুশ’৫৪ জন নিহত হয়েছেন। পাল্টা হামলার হুমকি দিচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধ বিরতির খবরে তেলের দাম কমেছে, চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। আজ বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। স্থায়ী যুদ্ধ বন্ধে শুক্রবার ইসলামাবাদে আলোচনায় বসবে দুই দেশ।






