চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা-অগ্নিসংযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র উৎপাদনকারী জায়ান্ট কোম্পানি এলবিট সিস্টেমসের সংশ্লিষ্ট একটি কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

একটি ‘আন্ডারগ্রাউন্ড’ গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করছে বলে জানিয়েছে আল জাজিরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় ওই স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ভোরের দিকে হামলায় ধ্বংস হয়ে গেছে।

Banglabid

এলবিট সিস্টেমস ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্রের প্রধান সরবরাহকারী। তাদের উৎপাদিত অস্ত্র গাজা ও ইরানে চলমান যুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

‘দ্য আর্থকোয়েক ফ্যাকশন’ নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে বলেছে, ‘এ স্থাপনাটি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী কোম্পানির ইউরোপীয় কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল। এখন এটি দাউদাউ করে জ্বলছে।’

গোষ্ঠীটি আরও বলেছে, ‘আমরা ঘোরতর বিপদের পরিস্থিতির মধ্যে আছি, যেখানে অশুভের দুর্গন্ধ বের হচ্ছে। সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই। তাদের হত্যার সরঞ্জাম নস্যাৎ করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Reneta

চেক পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, এতে ‘সন্ত্রাসবাদী যোগসূত্র’ থাকতে পারে। ঘটনাটি তারা তদন্ত করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলি অস্ত্র কারখানাএলবিট সিস্টেমসচেক প্রজাতন্ত্রদ্য আর্থকোয়েক ফ্যাকশনসন্ত্রাসবাদী যোগসূত্রহামলা-অগ্নিসংযোগ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT