আন্তর্জাতিক

গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত অঞ্চল দখলে নিতে চায় ইসরায়েল

গাজা থেকে ইসরায়েলের দিকে ধোঁয়া ও বিস্ফোরণের ধোঁয়া উড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত অঞ্চলে ধোঁয়া ও বিস্ফোরণের ধোঁয়া উড়ে যাচ্ছে, যুদ্ধের পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েল-হামাস যুদ্ধ গড়িয়েছে ৮৭ তম দিনে। ইংরেজি নতুন বছর শুরু হওয়ার আগের দিনও ইসরায়েলি হামলায় ১শ’ ফিলিস্তিনি নিহত ও ২শ ৮৬ আহত হয়েছে।

এমনকি ইসরায়েলী হামলায় ফিলিস্তিনের সাবেক এক মন্ত্রী নিজ বাসায় নিহত হয়েছেন।

গাজায় চলমান হামলায় প্রায় ৭০ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২৩ জন সিরীয় যোদ্ধাও নিহত হয়েছে বলে দাবি করছে দেশটি। এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ২১ হাজার ৮শ ২২ ফিলিস্তিনি নিহত ও ৫৬ হাজার ৪শ’৫১ জন আহত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত অঞ্চল দখল নিতে ও হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিষয়:ইসরায়েল হামাস যুদ্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…