বিমান থেকে নির্বিচারে বোমা হামলার পাশাপাশি ফিলিস্তিনের সর্বত্র স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ গাজার প্রধান শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
তাছাড়া গাজায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট এবং টেলিফোন সার্ভিস। ইসরায়েলি বাহিনীর নির্দেশ অনুযায়ী, উত্তর ও মধ্য গাজার ৬টি এলাকা থেকে ১ লাখ ৬৭ হাজার মানুষকে সরে যেতে হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যত্রতত্র মৃতদেহ পড়ে রয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত অন্তত ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছে।
রেডক্রিসেন্ট বলছে, ইসরাইলের বিরামহীন বিমান হামলায় গাজাবাসীর জন্য রাত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। নিরীহ মানুষদের আশ্রয় নেওয়ার মতো গাজায় কোন নিরাপদ জায়গা নেই।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে ইসরাইল গাজার বেসামরিক নাগরিকদের যে স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলো এখন সেখানেই বিমান হামলা চালাচ্ছে।







