গাজা সীমান্ত পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণের দাবি
জাতিসংঘে এক মুখপাত্র জাতিসংঘের পটভূমিতে বক্তব্য দিচ্ছেন, পেছনে জাতিসংঘের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
তিন দিনের লড়াইয়ের পর গাজা সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইসরাইল। সীমান্ত এলাকায় হামাসের দেড় হাজার সদস্যের মরদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরাইলী বাহিনী। অন্যদিকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জিম্মি করা প্রায় দেড়শ’ ইসরাইলির মুক্তির ব্যাপারে কোনো আলোচনা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। ইসরাইলের অব্যাহত বিমান হামলার মধ্যে আহতদের জরুরি চিকিৎসার জন্য ‘নিরাপদ করিডোর’ চেয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



