আন্তর্জাতিক

ইরানে আবারও ইসরায়েলের হামলা

ইরানে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য, রাতের আকাশে বিস্ফোরণের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে একটি শহরের আকাশে ক্ষেপণাস্ত্র হামলার পর বিস্ফোরণের দৃশ্য, রাতের বেলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে।

বুধবার (১৮ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড এ তথ্য নিশ্চিত করে।

ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড বলছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলীতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়াও ইরানের সংবাদমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে। এছাড়া কিছু সূত্র বলছে তেহরানের লাভিজান এলাকাতেও বিমান হামলা হয়েছে।

নিউজ সাইট তাবনাক বলছে, তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা করছে ইসরায়েল।

বিষয়:ইরান-ইসরায়েল ইরানে হামলা ইসরাইল-ইরান সংঘাত ইসরায়েলের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…