লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাড়ে পাঁচশতাধিক মানুষ নিহতের পরদিনই আবারও দক্ষিণ লেবাননে সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে আবারও হামলা ইসরায়েল।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতভর হিজবুল্লাহর বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় কোবেইসিসহ হিজবুল্লাহর আরও দুই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইব্রাহিম কুবাইসি ও তার অনুসারিরা জেরুজালেমের জন্য শহীদ হয়েছেন। এছাড়াও ইসরাইলের অভ্যন্তরে ৬০ কিলোমিটার দূরের এক বিস্ফোরক কারখানায় আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারাও রাতভর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর আফুলার কাছে মেগিডো এয়ারফিল্ডেও হামলা করেছে তারা।
হামলা শুরুর পর থেকে দক্ষিণ লেবানন ছেড়েছেন লক্ষাধিক মানুষ। ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকায় নিরাপত্তার জন্য এখনও পালিয়ে যাচ্ছেন তারা।






