চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৭:৩৫ অপরাহ্ণ ০৫, মে ২০২৪
শিক্ষা
A A

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার ৫ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে তুরস্কের বিশ্ববিদ্যালয়টির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, শিক্ষক-শিক্ষার্থীদের ট্রেনিং সংক্রান্ত ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

প্রথম সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয় দুইটির মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, গবেষণা, পাবলিকেশন ও সম্মেলন, আন্তর্জাতিকভাবে বৃত্তির সুবিধার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ২য় সমঝোতায় উচ্চ শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে ইরাসমাস স্কলারশিপ সম্পর্কে গতিশীলতার বিষয়টি গুরুত্ব পায়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেন। অন্যদিকে তুরস্কের বিশ্ববিদ্যালয়টির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রেকটর প্রফেসর ড. মেহমেত হাক্কি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির সায়েন্স ও আর্টস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. ইব্রাহীম, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলাম, ফলিত রসায়ন, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইগদির বিশ্ববিদ্যালয়ইবিইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT