চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় নির্বাচনে বিচার বিভাগীয় সংস্কার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালুর দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ ২৮ জুন শনিবার সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই গণসমাবেশের প্রথম পর্ব। সকাল থেকেই রাজধানীর শাহবাগ থেকে বাংলা একাডেমি মোড় পর্যন্ত এলাকা হয়ে ওঠে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখর। “নারে তাকবির, আল্লাহু আকবর” ধ্বনিতে প্রকম্পিত হয় সমাবেশস্থল সংলগ্ন এলাকা।

সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতারা বক্তব্য রাখছেন। বক্তারা নির্বাচনী ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অনিয়মমুক্ত গণতান্ত্রিক কাঠামো গঠনের দাবি জানান।

সমাবেশের মূলপর্ব শুরু হবে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর, সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতারা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নিরপেক্ষ সরকারের অধীনে ভোট আয়োজন ছাড়া দেশে গণতন্ত্র টেকসই হবে না। সমাবেশে এসব দাবির পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি নৈতিক সমর্থন এবং একচ্ছত্র আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণভাবে চলা এই মহাসমাবেশ ঘিরে রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। বিকেল পর্যন্ত চলবে এই আয়োজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী আন্দোলনমহাসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬

মেসির খেলা দেখে জিদান- ‘ছেলে যার বিপক্ষে লড়ছে তাকে থামানো অসম্ভব’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT