লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে শুধুমাত্র সাক্ষী গোপাল হতে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। অর্থবহ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করে দলের নেতারা বলেছেন পিআর পদ্ধতিতে ভোট হলে সন্ত্রাস ও কালোটাকার প্রভাব মুক্ত থাকবে নির্বাচন। আগামীতে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে ‘ওয়ান বক্স ভোট’ নীতিতে কৌশল নির্ধারণ করা হচ্ছে বলেও জানান নেতারা।







