বাংলাদেশ

‘কাস্টম হাউস থেকে ১৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় দেশবাসী আবারও হতবাক’

গোল্ড বারসমূহের ছবি, স্বর্ণের মূল্য ও সম্পদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের বারসমূহের ছবি, যা অর্থনৈতিক মূল্য ও সম্পদের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুধু ছিঁচকে চোরদেরকে গ্রেফতার করে সাধারণ মানুষের বাহবা না কুড়িয়ে সংরক্ষিত স্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনার মূলহোতা ও তাদের মদদদাতাদেরকে চিহ্নিত করে সম্পদ বাজেয়াপ্তসহ দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

আজ ৪ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসে সংরক্ষিত ভল্ট থেকে ১৫ কোটি টাকা মূল্যের ১৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় দেশবাসী আবারও হতবাক হয়েছে।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সংরক্ষিত ভল্ট থেকে স্বর্ণ চুরি, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরিসহ একের পর এক চুরির ঘটনা কিসের ইঙ্গিত বহন করে? এমন চুরির ঘটনা দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ নয় কি?

শহিদুল ইসলাম কবির বলেন, ৫২ বছরে দেশের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও নীতি নৈতিকতার মানদণ্ডে দেশের কথিত রক্ষকরা উন্নত হতে পারেনি। যে কারণে বিভিন্নভাবে চুরি, ঘুষ, দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের দৌরত্ম্যে সাধারণ মানুষের জীবনযাপনে যেমন দুর্বিষহ হয়ে উঠছে তেমনি দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব হুমকির মুখে পতিত হচ্ছে।

বিষয়:শহিদুল ইসলাম কবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…