চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দল ও নেতৃত্বের বক্তব্যে পরিস্থিতি বিষাক্ত হচ্ছে: ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
রাজনীতি
A A

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ও নেতৃত্বের উশৃংখল আচরণ ও লাগামহীন বক্তব্যে দেশের স্বাভাবিক পরিস্থিতি দিন দিন বিষাক্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্যোগী হওয়া সময়ের দাবি।

তিনি আজ (১৮ জুলাই) মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতার লোভে রাজনীতিবিদদের উশৃংখল আচরণ ও লাগামহীন আক্রমনাত্মক বক্তব্যে নির্বাচনের সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে বার বার হামলা করা হচ্ছে।

প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, জনআকাঙ্খা ছিলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শোষণ, বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত হবে । কিন্তু বর্তমান সময়ে দেশবাসী দেখছে এই বাংলাদেশ সিন্ডিকেট, টাউট-বাটপার, দুর্নীতিবাজ ও উশৃংখলদের অভায়রণ্যে পরিণত হয়েছে।

শহিদুল ইসলাম কবির বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা বাংলাদেশে আজ শোষণ, বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন মারাত্মক আকার ধারণ করেছে। এখনো অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সিন্ডিকেটের কারণে স্বীকৃতি বঞ্চিত হয়ে অসহায়ের মতো অধিকার পাবার আশায় ঘুরছে। অফিস আদালতে দুর্নীতি মারাত্মক আকার ধারণ করলেও দুর্নীতি দমন কমিশন লোভ লালসার বাইরে থেকে সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেলেও সরকারের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজনীতিবিদশহিদুল ইসলাম কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT