ফিটনেসবিহীন বাস ইবি থেকে অপসারণের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন

ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিবাদে ব্যবহৃত কালো ব্যানার ও লোগো, বাংলাদেশের ছাত্র সংগঠনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন বাস অপসারণ করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি এই দাবি জানায়। বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরায় এমন বিবৃতি প্রদান করেন তারা।
বিবৃতিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন বাস সংযুক্ত করতে হবে ও ক্রমান্বয়ে ভাড়ায় চালিত বাস বাদ দিতে হবে এবং বাসের গতিবিধি নিয়ন্ত্রণ করা এবং সুষ্ঠুভাবে পরিচালনায় পরিবহন প্রশাসকের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দ্বায় স্বীকার করে প্রো-ভিসিকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষককে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে। সর্বোপরি, ক্যাম্পাস প্রশাসন কে উপরোক্ত দাবি সমূহকে বিবেচনায় নিয়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
এছাড়াও অনতিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করতে হবে এবং অযোগ্য, অপ্রশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে বলে দাবি জানান তারা।






