চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈশ্বরদীতে দেশের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
উচ্চ তাপমাত্রার মধ্যে একজন ব্যক্তি পানি পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা কিছুটা কমে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার পর এবার পাবনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি আপাতত কমছে না। বরং রাতের তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়বে। আর বাতাস শুষ্ক থেকে ধীরে ধীরে আর্দ্র হওয়ায় ঠোঁট ফেটে যাওয়া এবং শরীর জ্বালাপোড়া কমবে।

গতকাল রোববার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Banglabid

এদিকে ১০ দিন ধরে ঢাকার তাপমাত্রা ধারাবাহিকভাবে বেড়েছে। সেখানে আজ তা কিছুটা কমতে শুরু করেছে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালও ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০১৪ সালের পর দেশের কোথাও আর ৪৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠেনি। তবে আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে। তবে দাবদাহ চলবে। আর আর্দ্রতা বাড়ায় ভ্যাপসা গরমের কষ্ট বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ চারটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আকাশে মেঘ দেখা যাওয়ায় রংপুর ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় দাবদাহের তীব্রতা কমে এসেছে। আগামীকাল তা আরও কমতে পারে।

Reneta

আর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে আগামীকাল গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল দেশের বেশির ভাগ এলাকায় রাত ও দিনের তাপমাত্রা আজকের মতোই একই থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈশ্বরদীসর্বোচ্চ তাপমাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

আশিয়ান কাপে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ ফিফার, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

আগস্ট ১৪, ২০২৬

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT