বাংলাদেশ

অনিয়মকারীদের বই ছাপার কাজ দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক তার সঙ্গে রয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, তাদেরকে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ দেওয়া হবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠকে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহের প্রস্তাব উত্থাপন করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, বই মুদ্রণের জন্য প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি করা হয়েছে, যা এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, যাদের নামে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বা আগেও অনিয়মে জড়িত ছিলেন, তাদের কোনোভাবেই বই ছাপার দায়িত্ব দেওয়া হবে না। এই মাসের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

উপদেষ্টা আরও আশাবাদ ব্যক্ত করেন, আগামী জানুয়ারি মাসের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।

এছাড়া, বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও উত্থাপিত হয়। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় দরপত্র ছাড়াই ছয় মাসের জন্য টিকা আমদানির অনুমতি চায় মন্ত্রণালয়। তবে কমিটি প্রাথমিকভাবে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর মাধ্যমে তিন মাসের টিকা আমদানির অনুমোদন দেয়।

বিষয়:অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…