বিনোদন

১৭ সিনেমা হলে মুক্তি পেল প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’

প্রাপ্ত বয়স্কদের জন্য আসছে ভয়াল সিনেমার পোস্টার, 29 নভেম্বর মুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার পোস্টারে প্রধান দুই চরিত্রের মুখাবয়ব, সিনেমার মুক্তির তারিখ ও কলাকুশলীদের নাম উল্লেখ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনের পর দেশে সেন্সর বাতিল হয়ে সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে ছাড়পত্র পাওয়া ‘ভয়াল’ মুক্তি পেল শুক্রবার (২৯ নভেম্বর)। বিপ্লব হায়দার পরিচালিত এ সিনেমাটি দেশের ১৭টি সিনেমা হলে মুক্তি পেল।

এর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আরও আছেন আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহ প্রমুখ। মুক্তির আগে ব্যতিক্রমী প্রচারণায় অনেকটা দর্শকদের নজর কেড়েছে ‘ভয়াল’।

প্রায় ১০ বছর ভয়াল দিয়ে সিনেমা হলে আসছেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন, এ সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।

বাংলাদেশের সিনেমা মায়ার পোস্টার, প্রাপ্তবয়স্কদের জন্য মুক্তি পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি আরও বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।

পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ভয়াল দেখার আহ্বান জানিয়ে বলেন, ভয়াল গল্প নির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।

বিষয়:আইশা খান ইরফান সাজ্জাদ ভয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…