চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাদে গুলিবিদ্ধ সেই শিশুর মৃত্যুতে সরব ইরেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৪
বিনোদন
A A

কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক দিনে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সরব শোবিজ অঙ্গনের অনেকেই। পথে নেমেও প্রতিবাদ জানিয়েছেন কেউ কেউ।

এরইমধ্যে প্রকাশ্যে আসে নারায়ণগঞ্জ সদরে একটি বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ সাড়ে ছয় বছরের রিয়া গোপের মৃত্যুর খবর। এমন ন্যাক্কারজনক ঘটনারও নিন্দা করছেন সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের মানুষেরা।

ছোট্ট মেয়েটির মৃত্যুর খবরে মর্মাহত হয়েছেন অনেকেই। পাশাপাশি শোকও জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদেরই একজন অভিনেতা ইরেশ যাকের। শিশু রিয়ার মৃত্যুর ঘটনায় ব্যক্তিগত অনুভূতি মিশিয়ে নিজের ফেসবুকে লিখেছেনও তিনি।

সাড়ে ছয় বছর বয়সী শিশু রিয়া ঘটনাটি হৃদয়ে নাড়া দেয়ার অন্যতম কারণ, অভিনেতা ইরেশের নিজের মেয়ের বয়স প্রায় ৫ বছর! বিষয়টি নিয়ে ইরেশ লিখেছেন,“আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহা ত দুপুরে ছাদে খেলতে যেতে পারত।”

অভিনেতার অল্প কথায় কোটা সংস্কারে আন্দোলনরত হতাহত শিক্ষার্থীদের নিয়ে নিজের অবস্থান উঠে আসে। তিনি বলেন,“ভেবে দেখলাম মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত। রাস্তায় যেতে চাইত। আমি ত থামাতাম না। থামাতে পারতাম না। ও যদি ফেরত না আসত। আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনীদের বিচার করে।”

সন্তানের বাবা হিসেবে নিজের পরিস্থিতির কথাও ফুটে উঠে তার কথায়। সব শেষে ইরেশ লিখেন,“দায়ের ফুটবল খেলা দেখার আর নানারকম ধানাই ফানাই শোনার অবস্থা আমার থাকত না।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ যাকেরকোটা আন্দোলনরিযা গোপলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ধানুশ

পরবর্তী

প্যারিসে প্রথম পদক কাজাখস্তানের

পরবর্তী

প্যারিসে প্রথম পদক কাজাখস্তানের

রিমান্ডে সাবেক ভিপি নুরের কাছ থেকে অনেক তথ্য পেয়েছে পুলিশ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT