চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দশকের ক্যারিয়ারে যার অবদান সবচেয়ে বেশি, জানালেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মুশফিকের পরিবারের সঙ্গে খেলা মাঠে, সবাই হাসিমুখে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দুই দশকের ক্যারিয়ারে পরিশ্রম ও নিষ্ঠা দিয়েই কিংবদন্তি হয়ে উঠেছেন মুশফিকুর রহিম। কখনও পরিবর্তন হয়নি অনুশীলন রুটিনের। বছরের পর বছর একইভাবে অনুশীলন করেছেন অভিজ্ঞ ব্যাটার। শততম টেস্টের মাইলফলক স্পর্শ করে মুশফিক জানালেন, তার দীর্ঘ পথচলায় সবচেয়ে বেশি অবদান স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডির।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। সেখানে তুলে ধরেন, দীর্ঘ ক্যারিয়ারে স্ত্রীর অবদানের বিষয়টি।

‘আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস… সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে সত্যি বলতে। আপনারাও জানেন যে হয়তোবা, দেখেন যে আমি একটু অন্যদের তুলনায় বেশি অনুশীলন করি। এটা কখনও সম্ভব হতো না, যদি আমার ঘরে এরকম একটা পরিবেশ না থাকত। আমরা যৌথ পরিবারে থাকি। তো দেখা যায় যে আমার স্ত্রীর ওপর যে প্রত্যাশা আছে, সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা সমস্যা বা যত জরুরি বিষয়, ও সেগুলো ম্যানেজ করে নেয়। এটা অনেক বড় ব্যাপার। এটা আমি বলব যে, এটা অনেক বড় স্যাক্রিফাইস।’

Banglabid

দুই সন্তানের বাবা মুশফিক। লম্বা ক্যারিয়ারে বাচ্চাদের বড় করা কিংবা পরিবারের অন্যান্য দায়িত্ব থেকে মুক্ত থেকে নিজের খেলায় মনোযোগ দিতে পেরেছেন। সেজন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ৩৮ বর্ষী ব্যাটার। বলেছেন, ‘আমার দুটো বাচ্চা আছে। রাতে স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। কিন্তু আমার কখনও নির্ঘুম রাত কাটেনি। কারণ সে পুরোটা সময় রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে। আমাকে ওই টেনশন থেকে মুক্ত রাখার চেষ্টা করেছে। তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ।’

‘কখনও এরকম করে তার সামনেও বলা হয় না। এটা নিয়ে তারও একটা অভিযোগ আছে। তবে সত্যি করে বললে আমি এই দিক থেকে ভাগ্যবান ছিলাম। কারণ এটা একটা বড় বিষয়। আমার ১১ বছরের মতো হয়েছে সংসার জীবন। তবে আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা ২০১৪ সালের পর থেকে দেখেন, এটা অনেক বড় ভূমিকা। তাই তাকে অনেক ধন্যবাদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT